Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইমনের ঝড়ো ইনিংসে টানা দ্বিতীয় জয় লাহোরের

প্রতিবেদক
বাসস
July 25, 2026 11:03 am

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তার ৩৩ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংসের সুবাদে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইমনের দল পাকিস্তানের লাহোর কালান্দার্স ৩৮ রানে হারিয়েছে আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ডেজার্ট ভাইপার্সকে।

প্রথম ম্যাচে লাহোর ১৬ রানে হারায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কচার্সকে। ম্যাচে ৯ বল খেলে মাত্র ৩ রান করেন ইমন।

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গতরাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লাহোর।

৩৭ রানের সূচনার পর দলীয় ৪৯ রানে তৃতীয় উইকেট হারায় লাহোর। চতুর্থ উইকেটে ফারহান ইউসাফের সাথে ২৯ বলে ৪৪ যোগ করে লাহোরকে ভালো অবস্থায় নেন ইমন।

দলীয় ৯৩ রানে ইউসাফ ফেরার পর পঞ্চম উইকেটে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ৪২ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাহোরকে বড় সংগ্রহ এনে দেন ইমন। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় লাহোর।

৩টি করে চার-ছক্কায় ৩৩ বলে অনবদ্য ৪৭ রান করেন ইমন। ২৩ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলার পথে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান ব্রেসওয়েল। ২২ রান করেন ইউসাফ।
জবাবে ৫২ বলে ৭০ রানের সূচনা করে ডেজার্ট। এরপর ৬৮ রানে ৯ উইকেট পতনে হার বরণ করে নেয় তারা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানে থামে ডেজার্টের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আন্দ্রেস গাউস।

লাহোরের উসামা মির ২৩ রানে ৪ উইকেট নেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

পরিবেশ রক্ষায় ফুলবাড়ীতে ছাত্রদল নেতার বৃক্ষরোপ কর্মসূচি অনুষ্ঠিত

গাইবান্ধায় নদ-নদীতে পানি বাড়ছে, ভাঙন অব্যাহত

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক

পুঠিয়ায় বেশি দামে ডিজেল বিক্রি, দোকানিকে জরিমানা

কুড়িগ্রাম-১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

কুবিতে জুনিয়র কর্তৃক সিনিয়র হেনস্তার অভিযোগ

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত