Thursday , 23 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড সূর্যবংশীর

প্রতিবেদক
বাসস
July 23, 2026 3:50 pm

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের বৈভব সূর্যবংশী।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ১৫ বছর ১১৮ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেন সূর্যবংশী। যা আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড।

১৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫০ রান করেন সূর্যবংশী। এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেছিলেন মাল্লা। ভারতের হয়ে এর আগে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ছিল লিটল মাষ্টার শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালের পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২১৩ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার।

সূর্যবংশীর বিশ্ব রেকর্ডের দিন জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। টানা ছয় টি-টোয়েন্টি হারের পর অবশেষে জয়ের দেখা পেল টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের কাছে দু’টি ও ইংল্যান্ডের কাছে চার ম্যাচ হারে ভারত।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক রহমত শাহ

বাউফলে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিলে জনসমুদ্র

সংসদ ভবনে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

ঘোড়াঘাটে অভিমানে ঘরছাড়া মিরাজ, ফিরে আসার আকুতি মায়ের

নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের উদ্যোগ

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের মনোনয়ন পেলেন জমিয়তে উলামায়ের মহাসচিব

চার বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগে কয়রাবাসী

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার