Wednesday , 15 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোরে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও শ্রমিকদের দাবি, বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে কারখানার কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী স্টেশনগুলো থেকেও ইউনিট যোগ দেয়। আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার কাপড়ের গোডাউনে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত কি না, তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এদিকে আগুন লাগার তথ্য সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা ইপিজেডে ছুটে গেলেও ভেতরে প্রবেশ করতে দেয়নি বেবজা কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিসান-রোহান

ভূমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জামায়াতের লংমার্চে নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল

নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

কৃষক নায়েব আলী হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন

তারেক রহমানের আগমন উপলক্ষে মোংলায় বিএনপির প্রস্তুতি গ্রহণ

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন এর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত