Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ডিমলায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 28, 2026 10:38 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকের ধাক্কায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সোমবার (২৬ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে ডিমলা সদর ইউনিয়নের ডিমলা-রংপুর পাকা সড়কের সরদার হাট চৌপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আরবি আক্তার (১৫)। তিনি সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়া পাড়া গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরবি আক্তার নিজ বাড়ি থেকে সাইকেলযোগে ডিমলা সদরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সরদার হাট চৌপতি এলাকায় পৌঁছালে একটি ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যান এবং ট্রাকের পেছনের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। আমরা ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার শীর্ষস্থানকারী আপনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

দুমকিতে সড়ক দুর্ঘটনায় আহত- ৫

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৫ সালের চতুর্থ ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম ও উন্নত সুযোগ-সুবিধা নিয়ে ফিরছে ডিপিএল

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

খুবিতে “ডিজিটাল দুনিয়ায় নারীর সুরক্ষা” বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনশন ধর্মঘট

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড