Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

প্রতিবেদক
বাসস
April 20, 2026 3:39 am

চাহিদা বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আজ রোববার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। এ সিদ্ধান্ত আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত হারে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, এতদিন তেল বিক্রির ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরে সরবরাহ দেওয়া হচ্ছিল। নতুন এ সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান চাহিদা মেটাতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।

তিনি বলেন, ‘সরকার সরবরাহ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিবাচক। তবে বর্তমান চাহিদার তুলনায় এটি এখনও পর্যাপ্ত নয়। সরবরাহ আরও বাড়ানো গেলে ভোক্তাদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন হয় তা আর থাকবে না।’

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

১ হাজার বাংলাদেশি ট্যাক্সিচালক নেবে দুবাই, সরাসরি নিয়োগ শুরু ২৯ আগস্ট

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

মাভাবিপ্রবি (মাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনে কমিটি গঠন

আমি থাকবো সত্যের পথে, ন্যায়ের পথে উঠান বৈঠকে লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম

জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১০৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৫টি ঘরসহ চারটি গরু পুড়ে ছাই

চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে?

জয়পুরহাটে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত