বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি

কুড়িগ্রাম-১ বিএনপির নারী ভোটারদের উঠান বৈঠক

মোঃ রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানাকে জয়ী করতে তৃণমূলে দৌড়ঝাঁপ বেড়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড সুকানদিঘি এলাকায় মোজাম্মেল মাস্টারের বাড়ি এবং ২নং ওয়ার্ড ডাকনিরপাঠে জয়নাল আবেদীনের বাড়িতে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ বৈঠকে প্রায় ৪ শতাধিক নারী ভোটারের উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচন উত্তাপ ছড়িয়ে পড়ে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা’র সহধর্মিণী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য মোছাঃ শামিমা রহমান আপন।

বিশেষ অতিথি ছিলেন- আজিজুল হক, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল। আশিকুর রহমান আকাশ, সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদল।রাশেদা বেগম, সাধারণ সম্পাদক, ভুরুঙ্গামারী উপজেলা মহিলা দল।

বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর মানুষ শুধুই প্রতিশ্রুতি শুনেছে, বাস্তবায়ন দেখেনি। রানা ভোটে জিতেও ক্ষমতাসীনদের কারণে ফল পায়নি। তারা আরও দাবি করেন, এবারের নির্বাচন হবে তরুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ভোট।

শামিমা রহমান আপন বলেন, ‘বেহেশতের টিকিট ভোটে নয়, আমলে’ প্রার্থীর সহধর্মিণী শামিমা রহমান বলেন, জামায়াত এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যাইতে হলে নামাজ, রোজা, হজ্জ-যাকাতের প্রয়োজন- কোনো মার্কায় ভোট দিলেই টিকিট পাওয়া যায় না।

তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, আমি কথা দিচ্ছি এ আসনের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। আমার মা-বোনদের কেউ বঞ্চিত হবেন না।

তিনি দল- মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে, ধারাবাহিক উঠান বৈঠকের অংশ হিসেবে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির প্রচারণা চলতে থাকে। নেতারা দাবি করেন, জনগণের প্রত্যাশা এবার বিএনপির দিকে ঝুঁকছে।

বৈঠকে ঘরে ঘরে প্রচারণা সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রশাসনের কাছে শান্তিপূর্ণ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩