Sunday , 8 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, অতঃপর…

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 8, 2026 1:46 pm

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

​পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মোস্তাকিম হাওলাদার (১৫) উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় কিশোরীর মা বিউটি আক্তার বাদী হয়ে দুমকি থানায় দস্যুতার চেষ্টার অভিযোগে মামলা করেছেন।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ইফতারের পর শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে হাসপাতালে যান। ওই সময় তাদের মেয়ে মুশফিকা জাহান (১৭) বাসায় একা ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে দরজায় নক করার শব্দ শুনে বাবা-মা ভেবে দরজা খুলে দেন মুশফিকা। এ সময় অভিযুক্ত কিশোর ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে এবং মোবাইল থেকে সিম কার্ড খুলে নিতে বাধ্য করে।

​ঘটনার একপর্যায়ে কিশোরী ঘর থেকে দৌড়ে বেরিয়ে চিৎকার করলে অভিযুক্ত বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন।

​ভুক্তভোগী কিশোরীর মা বিউটি আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বলেন, “মেয়ের সাহসিকতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।”

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, “গ্রেপ্তার কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সার্বভৌমত্ব ও দেশমাতৃকায় সুরক্ষার শপথ নিয়েছেন নবীন নৌ কর্মকর্তারা

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

আন্দারমানিক নদীর তীরে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

জবিতে শুরু হলো শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল

‘শিশুস্বর্গ’ নামেই শুধু শিশু, ভেতরে তরুণদের আড্ডা—অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৬২.২৫ শতাংশ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ