Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত দাদি-নাতনির মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 17, 2025 12:42 pm

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দাদি ও নাতনি মারা গেছেন।

শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাতনির ও রাতে চিকিৎসাধীন অবস্থায় দাদির মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতরা হলেন, উপজেলা আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) এবং তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার।মারিয়া প্রবাসী মনির হোসেনের একমাত্র সন্তান।

এছাড়া গুরুতর আহত হয়েছেন মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)।

দুর্ঘটনায় আহত রুবেল মিয়া জানান, তারা কুরিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে একজন রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফরিদা আক্তার ও মারিয়া আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে মারিয়ার মৃত্যু হয়। রাতে ফরিদা আক্তার মারা যান।

কটিয়াদী হাইওয়ে থানা পুরিশের উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

৭ দফা দাবিতে কুড়িগ্রামে সওজ কর্মচারীদের স্মারকলিপি প্রদান

শৈলকুপায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলবে না- জয়ন্ত কুমার কুন্ডু

মদ, গাঁজা ও ব্যবহৃত বিছানাপত্রসহ র‍্যাগ জোন জব্দ, প্রশাসনের হস্তক্ষেপে সিলগালা

চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ক্লাস ও পরিক্ষা বর্জন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।