Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 6:49 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

১৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৬:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন আমনুরা ঝিলিম বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ আলম আলী (৪৮), পিতা—মৃত বাহার আলী, মাতা—মৃত ফাতেমা, সাং—আমনুরা ঝিলিম বাজার, ইউপি—ঝিলিম, থানা—চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা—চাঁপাইনবাবগঞ্জ-কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার দখল ও হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে কাগজে মোড়ানো ছোট-বড় ২০৬টি গাঁজার পুড়িয়া (ওজন ১ কেজি) এবং অপর একটি ব্যাগে পলিথিনে মোড়ানো ছোট-বড় ২৬টি গাঁজার পোটলা (ওজন ২৫০ গ্রাম) উদ্ধার করা হয়। এসময় সর্বমোট ১.২৫০ (এক দশমিক দুই পাঁচ শূন্য) কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার

যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ

শেরপুরে এক নববধূর রহস্যজনক মৃত্যু

বিএনপি নেতাসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন-ইসি

লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া

জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

দেশসেরা ১৬ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় জাবির ত্রিমাত্রিক কৃতিত্ব

চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতির

শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা