Tuesday , 1 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ”

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 1, 2025 12:44 pm

 

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং ঐ নারীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সমবেদনা প্রকাশ করেন।

আজ (০১ জুলাই) সোমবার দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগরের পাচকিত্তা বাহারচরে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের হীনমন্যতায় না ভোগার পরামর্শ দেন।

কায়কোবাদ বলেন, আপনারা আমার ভাই। হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন।

আপনারা জানেন, এই ঘটনায় বিএনপির কোন সংযোগ নাই। আমি যেমন এ মুরাদনগরের সন্তান আপনারও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার। । ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই। মুরাদনগর থানার ওসি, আওয়ামীলীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়। অথচ আসামি ছিল আওয়ামিলীগের কর্মী। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।

এই মামলাটি তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলব না। সুষ্ঠু বিচার করতে হবেই হবে। আমি এখানে এসেছিলাম সকলের সাথে দেখা করতে, কথা বলতে। কিন্ত পুলিশ ও আমাদের মাননীয় শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদেরকে এখান থেকে দূরে নিয়ে যায়। আমি জানতে চাই, তাদের উদ্দেশ্য কি। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মরিয়া হয়ে উঠেছে। যেদিন থেকে কুমিল্লা জেলা এসপি এখানে বদলি হয়ে এসেছে, সেদিন থেকেই পুলিশ দিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা পতনের পর যে সকল আওয়ামী সন্ত্রাসীরা পালিয়েছিল আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর সে সকল আওয়ামী সন্ত্রাসীদের পূনর্বাসন করেছে। নিষিদ্ব দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন এনসিপির ব্যানারে সকল অপকর্ম করছে। আর তাদেরকে শেল্টার দিচ্ছে মুরাদনগরের ওসি ও কুমিল্লার এসপি। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।

এ মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে সর্বোচ্চ ভোট দেয়। আমার বিরুদ্ধে যখন মামলা হল তখন আমার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের হিন্দুরা মানববন্ধন করেছে। আমাদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতেই আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচার করেছে একটি পক্ষ। ওরা চায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে। ওদের ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয় আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে।

বিদায় বেলায় এই অঞ্চলের হিন্দুদের গত ২৬জুন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ বলেন- যারা এমন পাশবিক কাজে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তবে কোন নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনে ক্ষমতায় এলে মহিপুরকে আধুনিকায়ন করা হবে : মোশাররফ হোসেন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাটোর ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে : ডা. জুবাইদা রহমান

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলার চেষ্টা: মার্কিন অ্যাটর্নি জেনারেল

পত্নীতলায় জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠনে শপথ পাঠ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভিজিডির চাউল বিতরণে নানা অনিয়মের অভিযোগ

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল