সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩২টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় ঝালকাঠি-০২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী করা হয়। তবে ঝালকাঠি-০১ আসনে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন, দিনাজপুর-৩ আসন ও ফেনি -১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত এই তালিকা প্রাথমিক এবং প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে।”

দলের নেতাকর্মীরা ইলেন ভুট্টোর মনোনয়নের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা জানান, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তাঁর নেতৃত্ব ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩