Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 9:03 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের শিক্ষক-শিক্ষিকা এবং পরিবার-পরিজনসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২৬ বছর পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজ নিজ কর্মস্থল, চাকরি ও শ্বশুরবাড়ি ছেড়ে প্রিয় বিদ্যাপীঠে ছুটে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর স্বপরিবারে একে অপরের সঙ্গে সাক্ষাৎ যেন ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক অবিস্মরণীয় বন্ধনে রূপ নেয়। শীতের কুয়াশামাখা মনোরম পরিবেশ মিলনমেলাকে করে তোলে আরও প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ।

মিলনমেলায় অংশগ্রহণকারী পরিবার-পরিজনসহ সবার দিনটি কেটেছে আনন্দ, স্মৃতি আর ভ্রাতৃত্বের আবেশে। দীর্ঘদিন পর সহপাঠী ও তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে দেখা, হাসি-আড্ডা এবং পুরোনো দিনের গল্পে মুহূর্তগুলো হয়ে ওঠে স্মরণীয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিলেন ফরিদুল আলম, মোস্তাক আহমেদ, শহীদুল উল্লাহ কুতুবী, ছানা উল্লাহ, মিনুন নাহার, পারভিন আক্তার, সালেহা আক্তার, নুর জাহান বেগম ও সেলিনা আক্তার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক গিয়াস উদ্দিন এবং ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র ব্যাচের শিক্ষার্থী সেলিনা আক্তারের স্বামী, ঈদগাঁও কেজি স্কুলের শিক্ষক নুরুল ইসলাম।

এ মিলনমেলা সফল করতে সুদূর চট্টগ্রাম থেকে সার্বিক সহযোগিতা করেন সুমি জান্নাত চৌধুরী। দিনব্যাপী আয়োজনে শিক্ষক ও বন্ধুদের আসন গ্রহণ, প্রয়াত শিক্ষকদের মাগফিরাত কামনা, বন্ধুদের পরিচিতি পর্ব, বক্তব্য, স্মৃতিচারণ, ফটো সেশন, শিশুদের কবিতা আবৃত্তি, সতীর্থ আড্ডা ও মেমোরি কার্ড তৈরিসহ নানা আয়োজনে সবাই আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক সহযোগিতার জন্য শিক্ষক নুরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকরা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে

মাদারীপুরে ভোক্তা অধিকারের অভিযান: দুটি ফলের দোকানে জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত

খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী ও সমাজ কল্যাণ সংস্থার নতুন সদস্য আহ্বান

কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা

মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা

আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

কুবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইসরাইলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ চান ইরানিরা, কুম শহরে বিক্ষোভ

জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ