Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 3:56 pm

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর উদ্যোগে এবং Ci Study Bangladesh-এর সহায়তায় ব্রিটিশ কাউন্সিল IELTS বিষয়ক ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসু’র এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম বাপ্পি।

এক্সপোতে IELTS বিষয়ের ওপর দুই ধাপে কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় কাউন্সেলিং কর্মশালা। এরপর বিকেল ৪টার পর থেকে Ci Study Bangladesh-এর অধীনে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন ট্রেইনার শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশিক্ষণ দেন।

IELTS বিষয়ক কাউন্সেলিং কর্মশালা শেষে পাবলিক হেলথ বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন,“IELTS নিয়ে আমাদের অনেক অজানা প্রশ্ন ছিল। আজকের এই সেশন থেকে পরীক্ষার প্রস্তুতি, স্কোরিং পদ্ধতি ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে পরিষ্কার ধারণা পেলাম। বিশেষ করে ব্রিটিশ কাউন্সিলের ট্রেইনারদের সরাসরি দিকনির্দেশনা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এ ধরনের আয়োজন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান বলেন “শিক্ষার্থীদের জন্য মানসম্মত ক্যারিয়ার পরিকল্পনার সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। IELTS নিয়ে বিভ্রান্তি দূর করা, সঠিক নির্দেশনা দেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় প্রস্তুত করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আরও কার্যকর সেশন ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করতে জাকসু বদ্ধপরিকর।”

প্রশিক্ষণ কর্মশালায় ব্রিটিশ কাউন্সিলের একাধিক বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে টিশার্টসহ বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নজরুল জয়ন্তী উদযাপনে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে, চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের বিক্ষোভ

নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণের জোর দাবি এলাকাবাসীর

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন