Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 3:04 pm

মোঃ হাসান হাওলাদার, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের চালানো বিশেষ অভিযানে প্রায় চার লাখ টাকা বাজারমূল্যের নিষিদ্ধ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার টাংকির ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সদস্যরা সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেন। অভিযানের সময় ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে বৈধ মাছ ও যানবাহনসহ তাদের ছেড়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জব্দকৃত জাটকা শুক্রবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের পেটি অফিসার মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, জাটকা নিধন বন্ধ ও মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী

চৌদ্দগ্রামে চকলেট বাজি নিক্ষেপ করে রংমিস্ত্রীর কে হত্যা, দুই নারী আটক

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

জবিশিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত তিন বিভাগের মেধাবীরা

ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল বাসস্ট্যান্ডে প্রশাসনের যৌথ অভিযান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান

মোল্লাহাটের সিঙ্গাতীতে শান্তি শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও ব্র্যাকের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর