রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি- শাহনেওয়াজ শাহীণ, সেক্রেটারী- আলমগীর হোসেন হাদির ওপর হামলার ঘটনায় শনাক্ত মোটরসাইকেল, মালিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা: নজরুল বিশ্ববিদ্যালয় সাদা দলের নিন্দা ডিমলায় বিভিন্ন কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত শ্রীবরদীতে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা দিনব্যাপী নানা আয়োজনে চবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত জয়পুরহাটে গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মহিপুরে প্রথমবার কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুরাদনগরে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল হল সংসদের উদ্যোগে মওলানা ভাসানীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন খুলনার জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান, তিনজন আটক কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

মোল্লাহাটের সিঙ্গাতীতে শান্তি শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 

রায়হান শেখ, স্টাফ রিপোর্টারঃ

মোল্লাহাট উপজেলার সিঙ্গাতী গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুক্রবার ২৭ জুন বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ৭ জুন ঈদুল আজহার দিন সিঙ্গাতী গ্রামে দুটি পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আজিজুল চৌধুরী (৪০) ও মুরছালিম চৌধুরী (৩০) নিহত হন। ঘটনার পর থেকে একটি সুবিধাবাদী গোষ্ঠী এলাকায় ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সভাপতি শেখ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী ও শেখ শাজাহান, সদস্য মোঃ কাবুল চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ প্রমুখ।

বক্তারা প্রশাসনের প্রতি শান্তি বজায় রাখতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সকল পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান।

স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে, এ ধরনের সভার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩