Wednesday , 14 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 14, 2026 3:43 pm

জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সুফিয়ান আহমদ’কে গ্রেফতার করেছে শাহপরান (রঃ) থানা পুলিশ।

গতকাল ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১১ ঘটিকার সময় শহরের শাহপরান উপশহর আবাসিক এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করেছে শাহপরান রঃ থানা পুলিশ। গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

উল্লেখ্য, সুফিয়ান আহমদ গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের কমর উদ্দিন এর ছেলে ও বাংলাদেশ ছাত্রলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সর্বশেষ কমিটির সভাপতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী ছিলেন।

গত ৫ই আগস্ট পূর্ববর্তী তিনি জাফলংয়ে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত সাধারণ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং তাহার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিজিবির ক্যাম্প লুট সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিককালে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ

ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী

জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস

কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

শেরপুরের তিন সীমান্তাঞ্চলে জেঁকে বসেছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা

যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ

পঞ্চম বারের মতো পিছিয়ে ২৫ ফেব্রুয়ারিতে ব্রাকসু নির্বাচন