Thursday , 15 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 15, 2026 9:15 am

বরগুনা প্রতিনিধি:

বন বিভাগ সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা এলাকা থেকে জাকিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি জীবিত বন্য শূকর উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন ওই এলাকারই বাসিন্দা।

পাথরঘাটা রেঞ্জের চরলাঠিমারা ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. আবদুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে আটক করা হয়। শিকারিরা বনের ভেতর ফাঁদ পেতে হরিণ বা শূকর যা পায়, তা-ই হরিণের মাংস হিসেবে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। উদ্ধারকৃত শূকরটি কয়েকদিন ধরে আটকে থাকায় অসুস্থ ছিল, পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

গত মঙ্গলবার পাথরঘাটা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জাকির হোসেন স্বীকার করেন যে, তিনি নিয়মিত হরিণ শিকার করেন এবং এবার হরিণের মাংস বলে শূকরের মাংস বিক্রির পরিকল্পনা করছিলেন। আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত