Thursday , 15 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 15, 2026 10:11 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার খৈলকুড়া এলাকায় শামসুল হক ভবনে অবস্থিত সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায় হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর হাতিয়ার। সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সমবায়কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। কৃষিভিত্তিক সমবায় গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সমবায়ের হিসাব-নিকাশ নিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান। তিনি বলেন, অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি অল্প সময়ের মধ্যে যে অগ্রগতি অর্জন করেছে, তা প্রশংসনীয়। সদস্যদের মধ্যে ঐক্য বজায় রেখে নিয়মিত সভা, সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করলে এই সমবায় ভবিষ্যতে একটি আদর্শ সমবায় হিসেবে গড়ে উঠবে। তিনি সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার আহ্বান জানান।

মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ আলিমুল আজিম, সমিতির ক্রেডিট অফিসার বেলাল মিয়া, কাঞ্চন আলম ফনিসসহ সমবায়ের সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. ইসমাইল হোসেন বলেন, সমবায়ের মূল শক্তি হলো সদস্যদের আন্তরিকতা ও সততা। সবাই একসাথে কাজ করলে এই সমবায় কৃষিভিত্তিক উন্নয়নের একটি মডেল হিসেবে দাঁড়াবে।

সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, সদস্যদের আত্মনির্ভরশীলতা এবং টেকসই সমবায় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সমবায়ের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত বেশ কয়েকজন

হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত

হল সংসদের উদ্যোগে মওলানা ভাসানীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন

সীমান্তে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

পুলিশের কাছে ভারি ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

মাওলানা সাইদুর রহমান জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে মনোনীত

হাতীবান্ধায় চলন্ত ট্রেনে আগুন; দ্রুত থামিয়ে দুর্ঘটনা এড়ালেন চালক

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ