শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আনসার ক্যাম্পে হামলা

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পকে কেন্দ্র করে চরম সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের উপস্থিতিতেই দুর্বৃত্তরা কালীগঞ্জ এলাকায় একটি আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করে।

এ ঘটনায় আনসার সদস্যদের ব্যবহৃত ১০ রাউন্ড গুলি লুটসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ ঘটনায় আহত হয়েছে সাংবাদিক সহ ১০ জন।

বুধবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় আনসার ক্যাম্পের সদস্যদের থাকার ঘর, আসবাবপত্র ও সরকারি মালামাল ভাঙচুর করা হয়। একই সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পে ব্যবহৃত ৭টি এক্সকেভেটর ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডিমলা উপজেলার কুঠির ডাঙ্গা এলাকার একটি সংগঠনের লোকজনের সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ডিমলা অংশে নদী খননের প্রস্তুতি গ্রহণ করলে স্থানীয়দের একাংশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে ঘোষিত জাতীয় শোক উপলক্ষে সরকারি ছুটি থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। শোকের দিনে নদী খননের প্রস্তুতি নিয়ে স্থানীয়ভাবে আপত্তি উঠলে পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠান সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

তবে সন্ধ্যার দিকে মাইকিং করে লোকজন জড়ো করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সহস্রাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে আনসার ক্যাম্পে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ শুরু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন,

আনসার ক্যাম্প ও খনন প্রকল্পে হামলা চালিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩