Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈদগাঁওয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 23, 2025 12:30 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এসব ভাটাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রশাসনের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ঈদগাঁওর মেসার্স আরকেসি ব্রিক্সকে ৫০ হাজার ও ইসলামাবাদের মেসার্স তাজ ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কক্সবাজার সদর ও অতিরিক্ত ( ঈদগাঁও) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী আবদুল লতিফ।

অভিযানে ঈদগাঁও ভুমি অফিসের সহকারী আবদুল জব্বার, ঈদগাঁও থানা পুলিশের একদল চৌকস সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস

আমতলীতে শ্রমিকদল নেতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাসির নগরে বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত,

নবম বর্ষে পদার্পণ করছে কুবি প্রেস ক্লাব

গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার ৩টি নৌযান আটক ইসরাইলের

ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি

ঝালকাঠিতে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান

বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি!