Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ওসমান হাদীর হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 8:24 am

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদ, তার মৃত্যুতে শোক প্রকাশ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ আসর শিবচর তৌহিদী জনতার উদ্যোগে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শিবচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘গুলির মুখে কথা ক’বো, আমরা সবাই হাদী হবো’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম অগ্রণী যোদ্ধা। তিনি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। বক্তারা বলেন, একটি সরকার যদি একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তারা কিভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করবে—সে প্রশ্ন আজ জনগণের সামনে।

বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে শহীদ হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের জনগণ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হাফেজ জাফর আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি; মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর শাখার নায়েবে আমীর এবং মুজাহিদ তালুকদার, ইসলামী ছাত্র শিবির শিবচর উপজেলা শাখার সেক্রেটারি এবং শিবচরের বিভিন্ন পেশার সাধারন তৌহিদী জনতা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি

শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা

পবিপ্রবিতে বাঁধন’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

সাতক্ষীরায় ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ

জুনেই হবে বিসিবির নির্বাচন, জানালেন তামিম

গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার