Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বানেশ্বর ভূমি অফিসের সামনে ১৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 10:41 am

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ভূমি অফিসের সামনে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভূমি অফিসের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১৫টি অস্থায়ী অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদকৃত এসব অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরে সেখানে কার্যক্রম চালিয়ে আসছিল। বিশেষ করে আমের মৌসুমে এসব স্থাপনায় আম কেনাবেচার নামে ভূমি অফিস সংলগ্ন সড়ক দখল করে রাখা হতো, যার ফলে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হতো এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

আমের মৌসুম শেষ হলেও সংশ্লিষ্টরা স্থাপনাগুলো সরিয়ে না নিয়ে সেখানে বিভিন্ন ধরনের পণ্য মজুদ রেখে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাখে। বারবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তারা দখল ছাড়েনি। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “সরকারি জমি দখলমুক্ত রাখা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। কোনোভাবেই সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন বানেশ্বর হাটের ইজারাদার মোঃ জাকির হোসেন রাসেল সরকার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান মতিসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

উচ্ছেদ অভিযানের ফলে ভূমি অফিসের সামনের সড়ক ও সরকারি জায়গা দখলমুক্ত হওয়ায় স্থানীয় জনগণ ও সেবা প্রত্যাশীরা স্বস্তি প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভোট সুষ্ঠু হয়েছে বলিনি, দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি

কোন পেশার মানুষরা পরকীয়ায় বেশি জড়ান?

ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী সমাবেশ

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন

নীলফামারী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তুহিনকে ঘিরে আশা–উদ্দীপনা

মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়

সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার

ঈদগাঁওতে পত্রিকা বিক্রেতার বাড়ির রাস্তা দখল করে ছাঁদ নির্মাণের অভিযোগ

দূর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) প্রদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের ইন্তেকাল, জানাজা সকাল ১১ টায়