Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 2:28 pm

মোঃ মোহায়মিনুল মিনার, ভোলাহাট  (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: 

‎চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, জেলার ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলী ছেলে আশিক আলী (২৫) ও বড়গাছি বাজার পাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)।

‎গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, দুপুর আড়াইটার দিকে তেতুলতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিলেন মোটরসাইকেল চালক আশিক ও আবুল। এসময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশিক ও আবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি হঠাৎ হাসানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রলিচালক ঘটনাস্থলে ট্রলি রেখে পালিয়ে যায়।

‎অন্যদিকে শিবগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এ সময় ধান বোঝায় একটি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

‎‎নিহতরা হলেন, জেলার ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলী ছেলে আশিক আলী (২৫) ও বড়গাছি বাজার পাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)।

‎গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, দুপুর আড়াইটার দিকে তেতুলতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিলেন মোটরসাইকেল চালক আশিক ও আবুল। এসময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশিক ও আবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎‎এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে ভোলাহাট-রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি হঠাৎ হাসানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রলিচালক ঘটনাস্থলে ট্রলি রেখে পালিয়ে যায়।

অন্যদিকে শিবগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হচ্ছিলেন বাসেদ। এ সময় ধান বোঝায় একটি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বাসেদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঈদযাত্রায় ট্রেন চলাচলের নতুন নির্দেশনা

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযান, রাজস্ব স্ট্যাম্প জব্দ

খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম