Tuesday , 2 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গঠনমূলক লেখনি রাষ্ট্রকে এগিয়ে নেয়: বাউফলের বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 2, 2025 1:45 pm

অলি উল্লাহ (রিপন), বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

“সাংবাদিকদের গঠনমূলক লেখনি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন অসংগতি সাংবাদিকরা তুলে ধরেন বলেই সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়।”

বিদায়ী বক্তব্যে এমন মন্তব্য করেছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

তিনি আরও বলেন, “আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী। বদলি সরকারি চাকরির নিয়মিত প্রক্রিয়া। দায়িত্ব যেখানে দেওয়া হয়, সেখানেই সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাউফলে কাজ করার সময় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ উপজেলার জনগোষ্ঠী অনেক বড় তাদের চাহিদাও বেশি। কিন্তু সময় ও সুযোগ সীমিত থাকায় সব কাজে শতভাগ দিতে না পারায় সবার প্রত্যাশা পূরণ সবসময় সম্ভব হয়নি।”

রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পটুয়াখালী জেলা ও বাউফলে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ইউএনও আমিনুল ইসলামের সম্মানে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ‘শ্রদ্ধা ও ভালবাসার বিদায়ী সংবর্ধনা’ সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম মোস্তফা।
সঞ্চালনা করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির উপজেলা প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক।

সভায় বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব পটুয়াখালীর আহ্বায়ক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিন, দৈনিক জাতীয় অর্থনীতি প্রতিনিধি রাশেদুল ইসলাম ইজাজ, বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইয়াকুব আলী রুবেল, প্রাইম টিভির প্রতিনিধি সবুজ সরকার, সাংবাদিক ক্লাবের সাংবাদিক এম জাফরান হারুন, সম্পাদক শফিকুর রহমান, জনপদ সংবাদ প্রতিনিধি অলি উল্লাহ (রিপন) এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন ও জুলাই যোদ্ধা কাওসার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মশিউর রহমান মিলন, আবু রায়হান, মো. সোহেল গাজী, গোলাম কিবরিয়া সোহেল, মহিউদ্দীন খান, আলী আশরাফ, বাবুল হোসেন, ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকরা ইউএনও আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় বিদ্যালয়ের ধানক্ষেত লুট করে জবর দখল করলো ভূমি দস্যুরা

কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ

প্রান্তিক জনগোষ্ঠির আইন সহায়তা সহজলভ্য করতে বিচারকদের সাথে মতবিনিময়

অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ

প্যাডেল রিকশা নিষিদ্ধ, ব্যাটারিচালিত রিকশার অনুমোদন চেয়ে আইনি নোটিশ

রাজশাহীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, গুরুতর আহত আরেকজন