Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

উসমান হাদীর ওপর গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 3:19 pm

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লার ওপর গণসংযোগকালে সংঘটিত হত্যাচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের পাঠানপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পাঠানপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা এ ধরনের সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

বিক্ষোভকালে বিভিন্ন স্লোগানে হত্যাচেষ্টার ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, রাজনৈতিক মত প্রকাশ ও গণসংযোগে হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আমাদের স্থানীয় সরকার সেই রিলিপ নির্ভর স্থানীয় সরকার- ডিসি কুমিল্লা

আজ থেকে দোকান ও শপিংমল বন্ধ সন্ধ্যা ৬টায়

জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের বিশাল গণমিছিল, জনতার ঢল!

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

রাষ্ট্রপতি হিসেবে প্রথম শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল

দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী