Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের বিশাল গণমিছিল, জনতার ঢল!

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 6, 2025 8:37 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাচুর মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। গণমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রের সৃষ্টি হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,আজকের এই দিনে জনগণের ঐক্যবদ্ধ রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল। এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক ঐতিহাসিক জবাব। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আল্লাহর আইন অনুযায়ী শাসিত হতে চায়। সেই লক্ষ্যে আমরা আন্দোলন করছি এবং করব ইনশাআল্লাহ। একদিন এই দেশের জাতীয় সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবেই।

গণমিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিটন,এডভোকেট মামুনুর রাশিদ,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন,সদর জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসেন,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান,জেলা শ্রমিক কল্যাণেরর সেক্রেটারী সাবেক ছাত্র নেতা মোঃ আসলাম হোসেন,আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু,ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণে জয়পুরহাট শহর হয়ে ওঠে আন্দোলনের এক জাগ্রত প্রাঙ্গণ।

এই গণমিছিল প্রমাণ করেছে, জনগণ ন্যায়বিচার, ইসলামী আদর্শ এবং গণতন্ত্রকামী শাসনব্যবস্থার প্রতি গভীরভাবে আস্থাশীল। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই ধারার আন্দোলন আগামী দিনে আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে চবি আইন বিভাগের শিক্ষক আটক

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী সালাম মাদানী’র উদ্যোগে রাস্তা সংস্কার

৪১৩ রানে অলআউট বাংলাদেশ

নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনাহাট সেতুর পাটাতন ভেঙে স্থলবন্দরের যান চলাচল বন্ধ

পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন, মহাসড়ক অবরোধ

সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ