Thursday , 13 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল”

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 13, 2025 8:53 am

নাজমুল হাসান, মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি আয়োজনে বুধবার রাতে মুরাদনগর উপজেলা কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় কুমিল্লা–সিলেট মহাসড়ক ধরে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি আহবায়ক পদপ্রার্থী কাজী নাছিরের নেতৃত্বে মশাল মিছিলটিতে অংশ নেন জেলা ও উপজেলার নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

প্রতিবাদী মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ১৩ তারিখ ঘোষিত লকডাউন কর্মসূচি এবং দলটির আগ্রাসনমূলক নীতি ও কর্মকাণ্ডকে সমালোচনা করেন। মিছিলে এনসিপির নেতাকর্মী এবং জাতীয় ছাত্র শক্তির তরুণ সংগঠন ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন — আবদুল্লাহ সামি (যুব শক্তি, দেবিদ্বার), রাফসান (জাতীয় ছাত্র শক্তি, দেবিদ্বার), মো. আবদুল্লাহ (এনসিপি নেতা, মুরাদনগর), মেহেদী, রাসেল, স্বজন আহমেদ, কনক মিয়া, আলী হোসেন সহ আরও অনেকে।

কাজী নাছির বলেন, “আওয়ামী লীগের যে কোনো ধরনের আগ্রাসন, জনগণের ক্ষতি করার পরিকল্পনা আমরা সহজে মেনে নেব না। যেখানেই আওয়ামী লীগ জনদুর্ভোগ সৃষ্টি করবে বা আগুন–সন্ত্রাস দেখতে পাবো, আমরা তাদের ধরিয়ে পুলিশের হাতে দেব। আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। দলীয় বিভাজনকে পুঁজি বানিয়ে তারা যেন পুনর্বাসিত না হতে পারে, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও হাসিনার বিচার হওয়া প্রয়োজন, দুই হাজার শহীদের হত্যার বিচার চাই।

মিছিলটি শান্তিপূর্ণভাবে কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মশাল মিছিল শেষে কর্মসূচি সংক্রান্ত বক্তব্য ও প্রতিবাদী ধারা বজায় রাখার আহ্বান জানানো হয়।

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক উত্তাপের মধ্যে এই ধরনের কর্মসূচি এলাকায় উত্তেজনা বাড়াতে পারে — তাই সব পক্ষের কাছে সংযম ও শান্তিপূর্ণ আচরণের অনুরোধও জানানো হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মুরাদনগর ইউসুফনগর বিলে ড্রেজার ও পাইপ অপসারণ

বৃষ্টির মধ্যেই ঢালাই, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে অনিয়মের অভিযোগ

কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে পাঁচবিবি জামায়াতের এমপি প্রার্থী

জাবি সিনেটে জাকসুর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা

সদরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত

দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপি’র ৪ নেতাকে শোকজ

পাঁচবিবি ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

শেরপুরের নকলায় থানায় ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার