Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 23, 2025 2:24 pm

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরে সীরাতুন্নবী ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ শে অক্টোবর) নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ‍যালয় মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু করে অনুষ্ঠান চলে মাগরিব পর্যন্ত।

উপজেলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মেরাজুল হক মাযহারীর সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান। প্রধান অতিথি তার তাঁর আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে সমাজে শান্তি, ন্যায়, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ব স্থাপনের আহ্বান জানান।

প্রধান আলোচক ছিলেন শায়েস্তাগঞ্জ মাদ্রাসায়ে নুরে মদিনার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী। তিনি রাসূলুল্লাহ (সা.)এর জীবনাদর্শ, সমাজ সংস্কার ও মানবতার দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে আলোচনা করেন,আল্লামা শায়েখ সাইদুর রহমান পীর সাহেব বরুণা,সাভার মারকাযুত তারবিয়‍যাহর প্রতিষ্ঠাতা -মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,ঢাকা বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসেত খান,ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর জামিয়া আশরাফীয়া’র মুহতামিম মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফসহ দেশবরেণ্য উলামায়ে কেরামগন। আলোচকবৃন্দ বলেন,রাসূল (সা.) এর জীবনের প্রতিটি দিক আমাদের জন্য অনুসরণীয়। মুসলমানদের সত্য, ন্যায়পরায়ণতা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে চলতে হবে। বর্তমান সমাজে অন্যায়, অবিচার ও অনৈতিকতা থেকে মুক্তি পেতে হলে সবাইকে নবীজির সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় বৃদ্ধার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া।

নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন বাড়ি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠি উত্তাল: মানববন্ধন-বিক্ষোভে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর

আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন ৪ এনসিপি নেতা

কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক