চৌদ্দগ্রাম প্রতিনিধি:
“ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভুক্তভোগী মায়ের কান্না”—শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। মানবিক বিবেচনায় তাৎক্ষণিক তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ) বিকাল ৪ ঘটিকায় “আমরা বিএনপি পরিবার”- এর সদস্য মাসুদ রানার নেতৃত্বে এবং সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদা সহ “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঃ শাহ আলম , বিএনপি নেতা খোরশেদ আলম ,,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ,দপ্তর সম্পাদক জাহিদ হোসেন মিন্টু ,উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন ,সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার ,,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আবদুল চৌধুরী সহস্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল হুদা বলেন,” নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে “আমরা বিএনপি পরিবার” সেই দায়িত্ববোধ থেকেই সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে কৃষক মিলন সহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।
এসময় পরিবারটির হামলার সময় গুরুতর আহত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক জাহিদুল হাসান মাসুমকে প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসা সহায়তা প্রদান করেন।



















