Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবির সাথে ‎জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 9:34 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও জেনিথ ইসলামী লাইফ ইনসুরেন্স এর মধ্যে গ্রুপ জীবন ও সহযোগী স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এই চুক্তি কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী বীমা সুবিধাদির তফসিল অনুযায়ী জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা পাবেন।

‎সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী’র উপস্থিতিতে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়।

‎উক্ত চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিভিন্ন অনুষদের ডিন, ডেপুটি ডাইরেক্টর (হিসাব) মো. নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের প্রধান ড. মাহমুদুল হাসান খান (সোহাগ) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেনিথ ইসলামী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সংগঠন প্রধান মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং জেনারেল ম্যানেজার মো. নাসির উদ্দিন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎উল্লেখ্য, শীঘ্রই কুবি শিক্ষার্থীদের জন্য সেমিস্টার প্রতি ১০০ টাকা প্রিমিয়ামে স্বাস্থ্য বীমা চালু করণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১৪

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও নেই মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায়

কালাইয়ে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

এক ছড়ায় ১২ মোচা! শেষ জামানার ইঙ্গিত বলছেন অনেকে

দুমকি মৎস্য বিভাগের ‘মাঠ দিবস’ পালিত

নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম