Sunday , 15 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 15, 2025 11:56 am

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:

ব্রাক্ষণবাড়ীয়ার নাসিরনগরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । গত ১১ জুন উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ সৈয়দ বাড়ির সাবেক ব‍্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুলের ছেলে আমেরিকান প্রবাসী সৈয়দ ইমাদ উদ্দিন শুভ কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী(সাঃ) কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় তাঁকে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোকর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত।

আজ রবিবার সকাল ১১ টার দিকে নাসিরনগর – মাধবপুর সড়কে চৈয়ারকুড়ি বাজার সংলগ্ন গোকর্ণ গোল চক্কর প্রাঙ্গণে ঘন্টাব‍্যাপী মানববন্ধন পালন করা হয় । এর আগে পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে তারা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান”, “রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান”, ” নারায়ে তাকবির আল্লাহু আকবর” সহ আরও বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোকর্ণ ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়ার সভাপতিত্বে মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গোকর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আলী আহমেদ,গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, হাফেজ মাওলানা মোবারক উল্লাহ, গোকর্ণ নবাব বাড়ি জামে মসজিদের খতিব প্রভাষক সৈয়দ ওয়ালী হায়দার, রায়হান পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন রাসূল (সাঃ)-কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা বলেন সৈয়দ ইমাদ উদ্দিনকে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ।

মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা যানজট প্রতিরোধে উচ্ছেদ অভিযান

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের

৩২৩ কোটি টাকার বাজেটে আইন ও বিচার বিভাগের জন‍্য বরাদ্দ মাত্র ৯০ লক্ষ টাকা

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর

রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক আটক

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ