Sunday , 5 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বজ্রপাতে প্রান গেলো মাদ্রাসাগামী শিশু বাবলুর

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 5, 2025 5:48 pm

 

মো. খোরশেদ আলম, নাগেশ্বরী প্রতিনিধি:

নাগেশ্বরী উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাদ্রাসার কাছে পৌঁছার মুহূর্তে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বাবলু কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।”

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “বাবলু নামে এক মাদ্রাসাপড়ুয়া শিশুর বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করাই শ্রেয়। সচেতনতা ও নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়াই একমাত্র প্রতিরোধের উপায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সেনা সদস্যের মৃত্যু

প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার

বিসিএস পরিক্ষার্থীদের জন্য পরিবহন সেবার ঘোষণা ববি প্রশাসনের

দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী; কেন্দ্রসচিবদের ‘একগুচ্ছ’ নির্দেশনা

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিমলায় শীতার্তদের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ