Sunday , 18 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওতে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 18, 2026 9:04 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়ন থেকে বিশেষ অভিযানে চুরি হওয়া গাভী উদ্ধার, একজন গ্রেপ্তার।

কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি গাভী গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খানঘোনা এলাকার রোজিনা আক্তারের গোয়ালঘর থেকে একটি লাল রঙের দেশি গাভী গরু চুরি হয়। ঘটনার পর ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাঁচাশিয়াখালী এলাকার বাবুল মিয়া ওরফে বুলু কসাইয়ের বসতঘর সংলগ্ন গোয়ালঘর থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।

এ সময় গরু চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বাবুল মিয়া ওরফে বুলু কসাই (৪০), পিতা- নূরুল আলম, সাং- পাঁচাশিয়াখালী, ২নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়ন, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজারকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত গাভীটির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা নং- ৩, তারিখ- ১৭/০১/২০২৬ খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০/৪১১/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল

ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

মানবতার সরণি’র উদ্যোগে রমজানে বহুমুখী মানবিক কার্যক্রম

উ. কোরিয়ার সহযোগিতা চাইল দ. কোরিয়া

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে গোপন ভিডিওর কারণে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

২ কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় ১৪৩৭ কোটি ৫৫ লাখ টাকা

ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

দুমকিতে আলোচিত কলেজছাত্রী ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড