Friday , 18 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ক্যান্সারে আক্রান্ত লাকীর জীবন বাঁচাতে ময়মনসিংহে চিত্রপ্রদর্শনী ও বিক্রয় আয়োজন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 18, 2025 4:49 pm

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

অ্যাকিউট মেয়লুব্লাস্টিক লিউকিমিয়া নামক মরণঘাতী ব্লাড ক্যান্সারে আক্রান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাজনীন সুলতানা লাকীর চিকিৎসা সহায়তায় ময়মনসিংহে আয়োজন করা হয়েছে ‘চিত্রপ্রদর্শনী ও বিক্রয়’ অনুষ্ঠান।

শুক্রবার (১৮ জুলাই) ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে চিত্র প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়েছে। কবি, সংগঠক ও সরকারি চাকরিজীবী লাকীর জীবন বাঁচাতে তার সহপাঠী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে আগামীকাল ১৯ জুলাই বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জয়নুল আবেদীন পার্কে আবারও চিত্র প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।

লাকী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি কর্মরত আছেন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিডি) বিভাগে। শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত লাকী নিজেকে যুক্ত রেখেছেন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, কালের কণ্ঠ শুভসংঘ, ময়মনসিংহ সাইক্লিস্ট, নারী সাংবাদিক সংঘ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সংঘ, মেন্টাল হেলথ ফাস্টসহ বহু সংগঠনে ছিল তার সক্রিয় উপস্থিতি।

তবে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন এই প্রাণবন্ত মানুষটি। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিনি চতুর্থ কেমোথেরাপি সম্পন্ন করেছেন। চিকিৎসকদের মতে, তার জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন, যা শুরু করতে হবে জুলাই মাসের মধ্যেই। এই জটিল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭০ লক্ষ টাকা। পরিবার ও শুভানুধ্যায়ীদের সহায়তায় এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। এখনও ঘাটতি রয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকার। এই বিপুল অঙ্কের অর্থ এককভাবে সংগ্রহ করা লাকীর পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।

এই পরিস্থিতিতে লাকীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী ও ময়মনসিংহের সচেতন মানুষজন। চিত্রপ্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রদর্শনীতে তাদের আঁকা চিত্রকর্ম বিক্রি করে প্রাপ্ত সমস্ত অর্থই ব্যয় করা হবে লাকীর চিকিৎসায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়াও অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগও চলমান রয়েছে, যাতে করে দেশের বাইরে ও বিভিন্ন জেলার মানুষরাও এই মানবিক প্রয়াসে অংশ নিতে পারেন।

সহযোগিতা পাঠানো যাবেঃ

বিকাশ (পার্সোনাল) 01623510896 ও 01869253093, নগদ (পার্সোনাল) 01814103107, রকেট (পার্সোনাল) 017380916933।

এছাড়াও ব্যাংকের মাধ্যমেও পাঠানো যাবে সহায়তা। অগ্রণী ব্যাংকের হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্পোরেট শাখায়, একাউন্ট নাজনীন সুলতানা লাকী, নম্বর ০২০০০২৩৯৯৭০৩০।

সরাসরি যোগাযোগ করতে পারেন 01869253093 ও 01738091693 নম্বরে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মহিপুুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

মোংলায় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ভারতীয় ৩৪ জেলা আটক

ইউক্রেনে ২৪ ঘণ্টায় রাশিয়ার ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভ

মাদারীপুরে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের

নতুন ঠিকানায় পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় স্থানান্তর

ওয়াইল্ড টিমের উদ্যোগে সুন্দরবন রক্ষায় বনজীবীদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন