Sunday , 23 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 23, 2025 1:23 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

প্রায় দুই মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ভোলাগঞ্জ উদয়ন সংঘ।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মো. সজিব আহমদ, ভোলাগঞ্জ মাদ্রাসার ছাত্র। স্বাগত বক্তব্য দেন ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক এখলাছ আহমদ।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার,ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম,আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব,উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু,ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান ও আহমদ শাহনেওয়াজ লিটন,জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে,বিএনপি নেতা তাজ উদ্দিন, সাইবুর রহমান,মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া,সাবেক মেম্বার দুলা মিয়া,উপজেলা যুবদলের সদস্য মানিক মিয়া।

এসময় বক্তারা সাহাব উদ্দিনের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে তার প্রতি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

২০২৫ সালে গ্রীষ্মমণ্ডলীয় বন উজাড় কিছুটা কমেছে, তবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক : গবেষণা

ঈদগাঁও থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

রাজাপুরে অবৈধ জাল বিরোধী অভিযানে ২৬ জাল জব্দ ও ধ্বংস

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

খুবিতে রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বাধীন ও তুহি

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ

তথ্য অধিদফতরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবচরে বিএনপি নেতা বাশার সিদ্দিকীর নেতৃত্বে গণসংযোগ ও র‍্যালি