Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নিজের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান শামসুল হক টুকু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 16, 2026 11:31 am

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের পক্ষে নিজেই আত্মপক্ষ সমর্থন করতে চান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এ জন্য প্রয়োজনীয় মামলার নথিপত্র চেয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে গিয়ে শামসুল হক টুকুর ছেলে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক) এ বিষয়ে তার বাবার ইচ্ছার কথা জানান।

তিনি জানান, শামসুল হক টুকু কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই ট্রাইব্যুনালে ডিফেন্স করতে আগ্রহী। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ১৭ ধারা অনুযায়ী মামলার প্রয়োজনীয় নথিপত্র (ডকুমেন্টস) চেয়ে মৌখিক আবেদন করা হয়েছে।

আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর শাপলা চত্বরের মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন জানান, শামসুল হক টুকু নিজেও একজন পেশায় আইনজীবী। তার ছেলে এসে মামলার প্রয়োজনীয় নথিপত্র চেয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে জানানো হয়েছে, যাতে মামলার আগের রেকর্ড ও ওকালতনামা যাচাই করা যায়।

তিনি বলেন, যদি শামসুল হক টুকুর পক্ষে অন্য কোনো আইনজীবী নিয়োগের তথ্য না থাকে, তাহলে তিনি আইনজীবী হিসেবে নিজেই প্রয়োজনীয় নথিপত্র পেতে পারেন। তবে আগে কোনো আইনজীবী ওকালতনামা দিয়ে থাকলে নিয়ম অনুযায়ী সেই আইনজীবীর মাধ্যমেই নথিপত্র সংগ্রহ করতে হবে।

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ মামলায় শামসুল হক টুকু বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১৭ নম্বর ধারা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিচার চলাকালে নিজের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ, নিজে আত্মপক্ষ সমর্থন করা কিংবা আইনজীবীর সহায়তা নেওয়ার অধিকার এবং প্রমাণ উপস্থাপন ও প্রসিকিউশনের সাক্ষীদের জেরা করার অধিকার রাখেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চবির চলমান পরিস্থিতি নিয়ে চাকসু–ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

শটগানের কার্তুজ ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ যুবক আটক

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেসির রেকর্ড ভেঙে ১৯ বছরেই ইতিহাস গড়লেন মাস্তানতুনো

মহিপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

‎কমলনগরে উপজেলা বিএনপি’র সভাপতি লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়ন সংগ্রহ

জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কা, আহত ২০