Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 4:23 pm

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় বোতল মদ ও বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ করা হয়েছে।

১৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাগানবাজার এলাকায় অভিযান চালায় বিজিবি । এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, ১১ নভেম্বর সকালে জৈন্তাপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ হাজার ৪৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। এসব বিড়ির সিজারমূল্য ৯ লাখ ২৪ হাজার টাকা সমপরিমাণ ।

দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ১৩ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন

বাঘাইছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় খুবির ইসিই ডিসিপ্লিনের মানববন্ধন

মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী ছালেকের বিরুদ্ধে সনদ বাতিলের দাবিতে গণপিটিশন

নির্বাচনের পথে হাঁটছে বিসিবি

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বোদাতে উদ্ধার হলো বিরল প্রজাতির শিকারি ঈগল

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান