Monday , 16 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নাসির নগরে প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 16, 2025 12:49 pm

 

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি সংস্থার যৌথ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের কলেজ ও হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান  চালান উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহীনা নাছরীন। সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে এসব অবৈধ কাঁচা ঘরের স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন জানান,দীর্ঘদিন ধরে স্থানীয় কলেজ ও হাসপাতাল মোড়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে রাস্তার পাশে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিলেন লোকজন। এতে সব সময়ই যানজট লেগে থাকে তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল।কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা  সরিয়ে না নেওয়ায় আজ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এছাড়াও এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কলেজ মোড় সিএনজি ষ্ট্যান্ডে অভিযান চালান এবং কয়েক জন চালককে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী সৈয়দ এসহাক মুহাম্মদ’র মনোনয়ন বৈধ ঘোষণা

কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিইউপি কতৃক আয়োজিত পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একাংশের সংবাদ সম্মেলন

চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন

বিক্ষোভ দমন মামলায় সাবেক প্রধানমন্ত্রীর আটকাদেশ বাড়াল নেপালের আদালত

বান্দরবানে পর্যটন সড়ক বেহাল, জনশূন্য পাহাড়ে সড়ক উন্নয়ন

এনসিপি কুড়িগ্রাম সদরের ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন