Monday , 23 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ত্রিশালে উন্নয়ন পরিকল্পনায় নবনির্বাচিত এমপি-কর্মকর্তা বৈঠক

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 23, 2026 12:35 pm

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ত্রিশাল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ লিটন বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার প্রথম ও প্রধান অঙ্গীকার। নির্বাচিত হওয়ার পরপরই তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করতে চান বলেও জানান। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি ঘোষণা দেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার সুযোগ সৃষ্টি, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষা, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, ত্রিশালকে দেশের একটি গুরুত্বপূর্ণ ও মডেল উপজেলায় পরিণত করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সকলের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

ত্রিশালে এমপি হতে ভিক্ষুক মুনসুরের মনোনয়ন দাখিল

ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ”চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে”

ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

নবাবগঞ্জে অনলাইন ক্যাসিনোতে আসক্তি: যুবসমাজ ধ্বংসের পথে