Wednesday , 26 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজ

প্রতিবেদক
ধর্ম ডেক্স
August 26, 2026 4:34 am

গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। হিজরি ১২ রবিউল আউয়াল মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কার কুরাইশ বংশে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ (স.)। তাঁর পিতার নাম আবদুল্লাহ। পরবর্তীতে ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। মানবজাতির জন্য ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে মহান আল্লাহ তাঁকে পৃথিবীতে প্রেরণ করেন।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে সত্য, ন্যায় ও তাওহিদের বাণী নিয়ে আবির্ভূত হন মহানবী (স.)। শৈশব থেকেই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, প্রজ্ঞা, ক্ষমাশীলতা ও মানবিক গুণাবলির জন্য তিনি সমকালীন সমাজে বিশেষ মর্যাদা লাভ করেন এবং মানুষের আস্থা অর্জন করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে মহানবী (স.)-এর শান্তি, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, মহানবী (স.)-এর জীবনাদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি উল্লেখ করেন, বিশ্বনবীর আগমন মানবসভ্যতার জন্য সত্য, সাম্য ও ভ্রাতৃত্বের এক চিরন্তন দিগন্ত উন্মোচন করেছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নববর্ষের শুভেচ্ছা জানালেন তারকারা

‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাগেরহাটের ৪টি আসন বহালের দাবিতে মোংলা উপজেলায় অবরোধ ও হরতাল

জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ

পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র

চৌদ্দগ্রামে দারুস সুন্নাহ দ্বীনীয়া মাদ্রাসা শতভাগ পাস