Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বোলারদের নৈপুন্যে পাকিস্তানকে তিনদিনে হারাল ইংল্যান্ড

বোলারদের দাপুটে পারফরম্যান্সে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। লিডসে তিন দিনের মধ্যেই জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৬৬ রান করে ১৯৫ রানের লিডে ছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে বাকি দুই উইকেটে আরও ৪৩ রান যোগ করে ৪০৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। প্রথম ইনিংসে পাকিস্তানের ১৭১ রানের জবাবে ইংল্যান্ড ২৩৮ রানের বড় লিড নেয়। জেমি স্মিথ ২৫ ও জোফরা আর্চার ২৩ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে আলি উসমান ৫টি, খুররাম শাহজাদ ৩টি এবং মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি একটি করে উইকেট নেন।

২৩৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি। ৩৭.৩ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এছাড়া শান মাসুদ ২৯, আব্দুল্লাহ শফিক ১৫ এবং সৌদ শাকিল ১৪ রান করেন।

ইংল্যান্ডের হয়ে ওলি রবিনসন, জোফরা আর্চারজশ টাং তিনটি করে উইকেট নেন। একটি উইকেট শিকার করেন গাস অ্যাটকিনসন। প্রথম ইনিংসেও রবিনসন ও টাং সমান পাঁচটি করে উইকেট নিয়েছিলেন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ওলি রবিনসন।

এই হারের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে পাকিস্তান। সাত ম্যাচে দুই জয় ও পাঁচ হারে তাদের পয়েন্ট শতাংশ ১৯.০৫। অন্যদিকে ১৪ ম্যাচে পাঁচ জয়, আট হার ও এক ড্রয়ে ২৯.৭৬ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৭ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত