Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আন্দালিভ রহমান পার্থ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, আন্দালিভ রহমান পার্থের বাবা মরহুম আলহাজ্ব নাজিউর রহমান মঞ্জু ছিলেন সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

চলন্ত এসি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫৪ বছরের পিছিয়ে পড়া মান্দাকে ঢেলে সাজাতে দাঁড়িপাল্লা’র বিকল্প নেই : খন্দকার আব্দুর রাকিব

কোম্পানীগঞ্জে গাঁজাসহ আটক ২

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববি ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত

কুবিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

পুলিশের ৩৩ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত