Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে প্রথম বারের মতো ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 1:12 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ডিগ্রী অর্জনের আগেই শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং উপার্জনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে “আর্ন হোয়াইল ইউ লার্ন: ক্যারিয়ার বিফোর ডিগ্রী” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ) সকাল ১০ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের ২০২১- ২২ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব ও মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইমা আফরিন সাদিয়া । আলোচক হিসেবে ছিলেন মেক্সেমির প্রতিষ্ঠাতা এবং সিইও মো: মেহেদি হাসান, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ক্রিয়েটিভ ভিজুয়াল স্ট্র্যাটেজিস্ট ফজলে রাব্বি সরকার, এছাড়াও আলোচক হিসেবে ছিলেন মিয়াকি এর ব্যবস্থাপনা সার্ভিসের প্রধান মো : আলতামিস নাবিল, মিয়াকি এর বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মো আরিফ হাসান, এন.এস.ডি.এ লেভেল সিক্স সার্টিফিকেট ট্রেনার আশেকুল ইসলাম তানজিল , নীলাভ্রা ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান এবং মেক্সেমি এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম ,ভয়েস অব ঢাকা এর প্রতিষ্ঠাতা রওশান তাইয়েন ও মিয়াকি এর সিনিয়র ম্যানেজার এবং ঢাকা উত্তর পশ্চিম রোটার‍যাক্ট ক্লাবের সেক্রেটারি সাহেদ সাদ উল্লাহ।

আলোচকগণ ব্যবসায় উদ্যোগ এবং কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন এন্ড ক্রিয়েটিভ স্ট্রাটেজিস এআই দিয়ে ইমেজ তৈরি, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি তৈরিতে এআই এর ব্যাবহার নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের মতে, সেমিনারটিতে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারটির হেড অব অর্গানাইজার মার্কেটিং বিভাগের ২০২২- ২৩ শিক্ষাবর্ষের মো. রিদওয়ানুল ইসলাম বলেন, ” আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমাদের মাথায় প্রথম যে চিন্তাটি আসে সেটি হলো কিভাবে একটা মানুষ ইনকাম করতে পারে ও নিজের খরচ কিভাবে নিজেই বহন করতে পারে। এ কথা চিন্তা করে অনেকে ভাবে কিভাবে অনলাইনে ইনকাম করবে। তারা যেন এই ক্ষেত্রে প্রপার রোডম্যাপ পায় তাই আমরা এ কোর্সটি ডিজাইন করেছি। এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন, কন্টেন্ট ক্রীয়েশন ইত্যাদির উপর একটা প্রপার গাইড লাইন দেওয়া হয়েছে। আজকের সেমিনারে আমাদের সহযোগিতা করেছে মেক্সেমি, বিডিঅ্যাপস ও রোটার‍যাক্ট ক্লাব। ”

উল্লেখ্য, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘মেক্সেমি’-র সৌজন্যে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটার‍্যাক্ট ক্লাব ও বিডিঅ্যাপসের সহযোগিতায় এই সেমিনারটি আয়োজিত হয়।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আনসার ক্যাম্পে হামলা

বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে ২২টি পূজা মন্ডপে শারদীয় উৎসবের প্রস্তুতি

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন

বিরামপুরে পারিবারিক কলহে স্বামী নিহত, স্ত্রী আটক

আসিফ মাহমুদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কুয়েটে ভর্তির আবেদন শুরু : চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত

ঝালকাঠিতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা