Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস,কোটি টাকার জরিমানা আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষ ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলারকে নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া রাইট-ব্যাক নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচ এবং মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় এএফএকে ৩ লাখ ২১ হাজার ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করতে হবে।

ফিফা জানায়, ম্যাচ চলাকালে অসদাচরণ, সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান এবং খেলার বাইরের রাজনৈতিক বার্তা প্রদর্শনের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি করে একটি ব্যানার প্রদর্শন করে আর্জেন্টিনা দল। পরে স্পেনের বিপক্ষে ১-০ গোলে ফাইনালে হারের পর মেটলাইফ স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ফিফার প্রতিবেদনে বলা হয়েছে, পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং গাভিকে ফেলে মুখে আঘাত করেন। অন্যদিকে, স্পেনের অধিনায়ক রদ্রি উদযাপন করার সময় তাকে ঘুষি মারার দায়ে নাহুয়েল মলিনাকে শাস্তি দেওয়া হয়েছে। পারেদেস ও মলিনাকে ৯০ হাজার ডলার (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) করে জরিমানা করা হয়েছে। এছাড়া থিয়াগো আলমাদাকে ৩০ হাজার ডলার (প্রায় ৩৭ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

একই ঘটনায় স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিকেও ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে তিনি আগামী ২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ন্যাশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে দানি ওলমোর মুখে আঘাত করার দায়ে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

আন্তর্জাতিক সূচি অনুযায়ী, আগামী বছরের জুন পর্যন্ত আর্জেন্টিনার মোট ১০টি ম্যাচ রয়েছে, যেগুলোর মধ্যেই সংশ্লিষ্ট খেলোয়াড়দের নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি আর্জেন্টিনাকে নিজেদের মাঠে পরবর্তী দুটি ম্যাচ অর্ধেক দর্শক ধারণক্ষমতায় আয়োজন করতে হবে। এএফএ ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে এবং প্রয়োজনে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার কথাও জানিয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

কুকসু’র গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রেস সচিব শফিকুল আলম

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

নির্বাচনের পথে হাঁটছে বিসিবি

চবির চলমান পরিস্থিতি নিয়ে চাকসু–ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি