Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ধর্মপাশায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 11:44 am

মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধি:

দীর্ঘ ২৬ বছর পেরিয়ে গেলেও নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় আন্দোলনে নেমেছে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শীকা,ও পরিবার পরিকল্পনা পরিদর্শক বৃন্দ।

ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে কর্মরতরা, ২রা ডিসেম্বর(মঙ্গলবার) কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন, এই কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। কর্মসূচি পালনকারীরা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকার বলেন দীর্ঘ ২০ বছর ধরে যে পদে কর্মরত আছি, সেই পদে থেকে আমাদের মৃত্যু বরণ করতে হয়। আমাদের নিয়োগ বিধি না থাকার কারণে আমরা আর্থিক ও সামাজিকভাবে বিভিন্ন বিরুপ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে হয়েছে।

এসময় উপস্থিত কর্মসূচি পালনকারীরা বলেন, আমরা যথাযত বিধি মেনে গ্রামে গ্রামে গিয়ে গর্ভকালীন সেবা, স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ প্রসব, নবজাতক, প্রসবোত্তর সেবা, কমিউনিটি ক্লিনিকে সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু অতীব দুঃখের বিষয় যে, আমাদের নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় আমাদের পদোন্নতি,গ্রেড উন্নীতকরণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ রয়েছে।

এই সমস্যা সমাধানের জন্য নিয়োগবিধি ২০২৪ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাই। এ বিষয়ে বক্তব্য রাখেন অনুজ কান্তি সরকার (পরিবার পরিকল্পনা পরিদর্শক), রেজিয়া সুলতানা (পরিবার কল্যান সহকারী)এবং রীমা আক্তার চৌধুরী (পরিবার কল্যাণ পরিদর্শীকা)। অপরদিকে তাদের কর্মসূচি ঘোষণার ফলে পরিবার পরিকল্পনা বিভাগের সকল কার্যক্রম স্থবির হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

দুমকির শ্রীরামপুর ইউপিতে প্রশাসক নিয়োগ

জয়পুরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ জোবায়ের হোসেন এর জানাজা অনুষ্ঠিত

প্রযুক্তি খাতের শেয়ার ঘুরে দাঁড়ানোয় এশিয়ার বাজারে উত্থান, কমেছে তেলের দাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার

মাভাবিপ্রবির শিক্ষক দম্পতির একই সঙ্গে পিএইচডি অর্জন

গাইবান্ধায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি বিভাগে হতে পারে ভারী বর্ষণ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত