Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 8, 2026 1:16 pm

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডিমলা উপজেলার স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের পরিচিতি চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে ডিমলা পোস্ট অফিস মোড় ইউনিয়ন জামায়াতের অফিস রুমে ডিমলা ইউনিয়ন আমির, প্রচার ও মিডিয়া বিভাগের মাওলানা নুর মোবাশ্বের এর সঞ্চালনায় সভায় উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমানের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার-ডিমলা আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান,উপজেলা নায়েবে আমির অধ্যাপক হাবিবুর রহমান, ডোমার উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা সহ সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ রহমত আলী প্রমুখ।

সংবাদিদের সাথে পরিচিতি ও মতবিনিময় প্রধান অতিথি বলেন, দুর্নীতি বিরোধী সমাজ এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সৌহার্দ্যপূর্ণ চা চক্র ও মতবিনিময় সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা, দুর্নীতি, সামাজিক বৈষম্য ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরো অনেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি নৈতিকতা, মানবিকতা ও রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।

জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন গণমাধ্যম সমাজের দর্পণ সাংবাদিকরা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন, তবে সমাজে অন্যায় ও অনিয়ম টিকে থাকতে পারে না। তিনি ডিমলার সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

রানার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

নওগাঁয় সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ত্রিশালে সরিষা ফুলের হাসিতে কৃষকের মুখে হাসি, বাম্পার ফলনের সম্ভাবনা