Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রেমের টানে নাসির নগরে চীনা যুবক

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 6:38 am

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি:

প্রেম মানে না কোন বাঁধা, এটা ই আবারো প্রমাণ করেলেন চীনা যুবক। ভালোবাসার টানে সাগর-পাহাড় হাজার হাজার মাইল পেরিয়ে চীন থেকে বাংলাদেশে চলে এসেছেন এক চীনা তরুণ। প্রেমিকার দেশ, ভাষা, সংস্কৃতি—সব ভিন্ন হলেও ভালোবাসা জয় করেছে সব বাধা। চীনের হোয়ানান প্রদেশের যুবক ওয়াং তাও বিয়ে করতে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সুরমা আক্তারকে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী রোববার (০২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে।

নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যদিকে চীনা যুবক ওয়াং তাও হচ্ছেন ওয়াং ইচাং চাও-এর পুত্র। হোয়ানান প্রদেশের বাসিন্দা এই তরুণ অনলাইনেই খুঁজে পান জীবনের ভালোবাসা।

প্রায় দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপে তাদের পরিচয় হয়। শুরুতে সাধারণ কথোপকথন হলেও দ্রুতই তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে একে অপরকে ভালো লাগা থেকে প্রেমে রূপ নেয় সম্পর্কটা।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ওয়াং তাও বিয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশে আসার জন্য। চীনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেন। অবশেষে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে সুরমার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান এবং সোজা নাসিরনগরের কুন্ডার বাড়িতে নেন।

চীনা যুবককে দেখতে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। শনিবার সকাল থেকেই সুরমার বাড়িতে শত শত মানুষ ভিড় জমায়। কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও করছেন—সব মিলিয়ে গ্রামজুড়ে বইছে উৎসবের আমেজ।

নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট পরীক্ষা করে নিশ্চিত হই তিনি সত্যিই চীনের নাগরিক কিনা। আমরা শুনেছি, রোববার আদালতে তাদের বিয়ে সম্পন্ন হবে।

সুরমার পরিবার জানিয়েছে, উভয় পরিবারের সম্মতি নিয়েই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। সুরমা ও ওয়াং তাওর মধ্যে ধর্মীয় বিষয়টি বিবেচনায় নিয়ে মুসলিম রীতি অনুসারে বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের পর তারা ঢাকায় কিছুদিন থাকবেন এবং পরে আবার চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ঘটনার পর থেকে পুরো নাসিরনগর জুড়ে বইছেআলোচনার ঝড়। গ্রামের লোকজন বলছেন, প্রেমের এমন পরিণতি বিরল। আজকাল অনেক গভীর সম্পর্ক ও ভেঙে যায়, কিন্তু দূরদেশের মানুষ যখন ভালোবাসার টানে বাংলাদেশে আসে, সেটি সত্যিই অবাক করার বিষয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুবিতে ছাত্রীদের জন্য তৈরি হলো “উইমেন’স কর্নার”

দোয়ারাবাজার সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

ইউরোপে ভয়াবহ দাবানল, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

ওয়াই সিস্টেম ব্রিজের মাধ্যমে সংযুক্ত হবে পাবনা: শিমুল বিশ্বাস