Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে চার বছর বয়সী ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক বাবা

নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে চার বছর বয়সী ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক বাবা। এ ঘটনায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। আহত আল আমিন (২৫) নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে। আহত শিশুর নাম আরিয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে কিছুদিন আগে তার স্ত্রী রুমি বেগম সংসার ছেড়ে চলে যান। যাওয়ার সময় সাড়ে চার বছর বয়সী ছেলে আরিয়ানকে আল আমিনের কাছেই রেখে যান। এরপর স্ত্রীকে ফিরিয়ে আনতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন এবং বারবার তাকে সংসারে ফিরে আসার অনুরোধ জানান। সম্প্রতি রুমি ফিরে আসার আশ্বাস দিলেও শুক্রবার পর্যন্ত না ফেরায় আল আমিন মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা গেছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আরশিনগর এলাকায় পৌঁছালে ছেলে আরিয়ানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন আল আমিন। ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় আল আমিনের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। শিশু আরিয়ানের মাথাতেও গুরুতর আঘাত রয়েছে। নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. মনির হোসেন জানান, বাবা ও ছেলের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বাবা ও ছেলে আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড

শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

ডিমলায় অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে একযোগে অভিযান

ব্যবসাকে আমরা সহজ করে দিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ

চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা

সুনামগঞ্জের হাওর পাড়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল যাতায়াতের নৌকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা

কুবির ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লামিম-সাফিন