Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 18, 2026 1:54 pm

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

পুঠিয়ায় চাঁদা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৫২) নামের এক মুদি ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের কাউন্সিল বাজারের জুয়েলের মুদির দোকানে এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। নিহত জুয়েল পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওর্য়াডের ইনছার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে জুয়েল তার ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে। গরুর গোস্ত কিনে তার দোকানে ফিরে আসে। এসময় একই এলাকার কামালের ছেলে মাদকাসক্ত মাইনুল (৩০) জুয়েলের দোকানে ঢুকে চাঁদা দাবি করে। জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডর এক পর্যায়ে মাইনুলের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। ছুরিকাঘাতে জুয়েল মারাক্তক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আসেপাশের দোকানদার ও এলাকাবাসী মাইনুকে ধরে দোকানের খুঁটিতে বেধে রাখে এবং গুরুতর জখম জুয়েলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থা জুয়েল মারা যায়।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, মাইনুলকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহত জুয়েলের লাশের ময়না তদন্তের জন্য রামের হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

চুক্তিতে সম্মত না হলে ইরানে নতুন হামলার হুমকি ট্রাম্পের

বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন

জৈন্তাপুরে লাল শাপলা বিলে কচুরিপানার দখল, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায়