Saturday , 15 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ বিএনপির প্রেরণার উৎস: মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্বের প্রেরণা বিএনপির পথচলায় সবসময় দিকনির্দেশনা দেয়। তিনি দলের নেতাকর্মীদের আধুনিক ও গণতান্ত্রিক দল গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করার আহ্বান জানান।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার জন্মদিন বিএনপির জন্য আনন্দের একটি দিন। তাঁর ভাষ্য, খালেদা জিয়া এমন একজন নেতা, যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে বেগম খালেদা জিয়ার ত্যাগ, আপসহীন নেতৃত্ব ও প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপিকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও দেশ পরিচালনায় সক্ষম রাজনৈতিক দল হিসেবে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

বক্তব্যে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করার পর জনগণের প্রত্যাশা হলো বেগম খালেদা জিয়ার নীতি, তাঁর ঘোষিত ‘ভিশন ২০৩০’ এবং পরবর্তীকালে দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সরকার কাজ করবে। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দলকে আরও সুসংগঠিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মির্জা ফখরুল বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, আল্লাহ যেন তাঁদের বেহেশত নসিব করেন এবং আত্মাকে শান্তি দান করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মওলানা আবুল হোসেইন। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সমাজকল্যাণবিষয়ক সহ-সম্পাদক কাজী আবুল বাশারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আবাবিল যুব সংগঠন এর “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা শুরু”

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর

নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

বিদেশি গুপ্তচরবৃত্তি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন: জাপান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৭ জনকে পুশ ইন

নওগাঁয় স্বর্ণ ছিনতাই চক্রের এক সদস্য গ্রেপ্তার

কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আসামির স্বীকারোক্তি